× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

মুলাদী উপজেলার লক্ষীপুর লঞ্চঘাট উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
লক্ষীপুর লঞ্চঘাট উদ্বোধন

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশালের মুলাদী উপজেলার লক্ষীপুর লঞ্চঘাট উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হলো। এটি শুধু একটি অবকাঠামো নয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ যাতায়াত ও উন্নয়নের একটি সেতুবন্ধন। তিনি আজ এ লঞ্চঘাট উদ্বোধন শেষে একথা বলেন।

উপদেষ্টা বলেন, মুলাদীর এ লঞ্চঘাট চালু হওয়ার ফলে এ এলাকার মানুষের বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঢাকার সাথে যাতায়াত সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। এছাড়া, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদের

ব্যবসা-বাণিজ্যের প্রসারে এ লঞ্চঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, নদীমাতৃক দেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..