মুন্সীগঞ্জে ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণে ১০টা ডিম দিয়ে ধামাচাপার চেষ্টা, মুখ খুললে খুনের হুমকি

মুন্সীগঞ্জে ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণে ১০টা ডিম দিয়ে ধামাচাপার চেষ্টা, মুখ খুললে খুনের হুমকি

মুন্সীগঞ্জে ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ কাদের শেখের। ১০ ডিমের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ারও চেষ্টা। মুখ খুললে বৃদ্ধার ছেলেকে হত্যার হুমকি।

মুন্সীগঞ্জ পৌর এলাকার পূর্ব-শীলমন্দিতে শুক্রবার ২ অক্টোবর সন্ধায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাদের শেখ একই এলাকার মৃত আমির শেখের পুত্র।

ওই বৃদ্ধা ও পুলিশ বলেন, ভুক্তভোগী বৃদ্ধা শুক্রবার রাতে এশার নামাজ পরার জন্য অজু করতে ঘর থেকে বের হন। এসময় এলাকার ‘চিহ্নিত মাদকসেবী’ কাদের তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। মুখ খুললে বৃদ্ধার ছেলেদের হত্যা করবে বলে হুমকি দিয়। পরে সেদিন রাতেই আবারো কাদের ১০টি ডিম ও ১০০ টাকার বিনিময়ে বৃদ্ধাকে ঘটনা ধামাচাপা দিতে বলে।

শনিবার ৩ অক্টোবর সকালে বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ হলে মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তার নিকট আত্মীয়কে বিষয়টি জানানো হয়। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নিতে পরার্মশ দেন। ফলে শনিবার দুপুরে ধর্ষণের ঘটনায় সদর থানায় ওই বৃদ্ধা অভিযোগ করেন।

এদিকে বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের করার পর চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলে কাদের তার পথরোধ করে আবারো হুমকি দেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার পূর্বশীলমন্দি এলাকার স্থানীয় খাল হয়ে নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী বৃদ্ধা চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।