মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার বেজগাঁও ভোগদিয়া স্বর্গীয় নিবারণ চন্দ্র ভট্টাচার্য্য কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে মহাশ্মশান ঘাট তরুণ সমাজ এর উদ্যোগে শ্রীশ্রী শ্যামা মায়ের ১৭ম বার্ষিকী পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর(শনিবার) থেকে ১৪ নভেম্বর(মঙ্গলবার) পর্যন্ত চারদিন ব্যাপী শ্রীমদ্ভগবত গীতা পাঠ, শ্রীশ্রী মহাদেব পূজা অর্চনা ও শ্রীশ্রী শ্যামা মায়ের পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে।
পূজোর আনন্দে পুরো এলাকা জুড়ে উৎসব মুখোর পরিবেশ বিরাজ করছে। “দর্শনে তৃপ্তি, ভক্তিতে মুক্তি”। তাই বাড়ীর প্রাঙ্গণে মাকে দর্শন ও ভক্তিভরে স্মরণ করার প্রয়াসে দীর্ঘ ৪দিন ধরে দূরআগত বহু ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। দৈনন্দিন পূজোর পরিক্রমা শেষে ভক্তবৃন্দের মাঝে মায়ের প্রসাদ বিতরণ করা হয়েছে।
মন্দির প্রাঙ্গনের রাস্তা ও প্রতিমা মন্ডপে রং বেরঙের আলোকসজ্জার কারুকাজ যেন মানুষের মনকে মোহিত করছে।