× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মুনতাসির মামুনের বক্তব্য প্রত্যাহারের দাবী জানালেন জাতীয় হিন্দু মহাজোট

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ মুনতাসির মামুনের বিভ্রান্তিমুলক, মানহানীকর বক্তব্য প্রত্যাহার সহ দুঃখ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এসব কথা বলেন।

তিনি বলেন, গত ২০জুন সোমবার দৈনিক জনকন্ঠ পত্রিকায় অধ্যাপক মুনতাসির মামুন  লিখেছেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক জামায়াতে ইসলামীর ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া ও তিনি নানা ধরনের বিভ্রান্তিমুলক, মিথ্যা ও মানহানীকর মন্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন উক্ত উদ্দেশ্যপ্রণোদিত লেখা ও পত্রিকায় ছাপানোর জন্য হিন্দু মহাজোট তীব্র নিন্দা জ্ঞাপন করছে।

হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায় বলেন, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি গোবিন্দ চন্দ্র প্রামাণিক জামায়াতে ইসলামীর ধর্ম বিষয়ক সম্পাদক তো দুরের কথা কোন সদস্য পদে কখনো ছিলেন না। আর জামায়াতে ইসলামীর মত একটি ধর্মীয় সংগঠণের ধর্ম বিষয়ক সম্পাদক একজন হিন্দু লোক হবে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিচুই নয়।

নির্বাহী সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রমান ছাড়া কিভাবে লিখলেন এবং জনকন্ঠের মত পত্রিকা কেন ছাপলেন তা আমাদের বোদগম্য নয়। আমরা মুনতাসির মামুনের বিভ্রান্তিমুলক, মানহানীকর বক্তব্য প্রত্যাহার সহ দুঃখ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। ইতোপূর্বে উক্ত মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য প্রতিবাদ লিপি পাঠানো হলেও জনকন্ঠ পত্রিকা তা ছাপেনি। সেকারনে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তি মূলক বক্তব্য ছড়িয়ে হিন্দু সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অধ্যাপক মুনতাছির মামুন সহ দৈনিক জনকণ্ঠের সম্পাদক, প্রকাশক ও এই মিথ্যা তথ্য প্রচার কাজে সহায়তা করা কতিপয় ব্যক্তির বিরুদ্ধে হিন্দু মহাজোট আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সাংবাদিক সন্মেলনে আরো বলা হয়, সংবিধানে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সুযোগ সুবিধার বিধান থাকা সত্বেও এদেশের হিন্দু সম্প্রদায় সে সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূর্গা পুজা। সারা বছর হিন্দু সম্প্রদায় এই উৎসবের দিকে চেয়ে থাকে। পরিবারের সবাই এই ধর্মীয় উৎসবেই একত্রিত হওয়ার জন্য উন্মূখ থাকে; অথচ শুধুমাত্র পুজার শেষের দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন ১ দিন সরকারী ছুটি থাকায় হিন্দু সম্প্রদায় পরিবার পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালন করার সুযোগ থেকে বঞ্চিত থাকে। সেকারনে এদেশের হিন্দু সম্প্রদায় সদাশয় সরকারের কাছে দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটি দাবী করছে। এছারা ও বর্তমানে দেশে সংখ্যালঘুদের হত্যা, নির্যাতন অব্যাহত থাকার কারনে আসন্ন দূর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করারও দাবী জানাচ্ছে।

সন্মেলনে মহাসচিব বলেন, এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়য়ের অস্তিত্ব রক্ষায় এখনই তাদের মনোবল ফিরিয়ে আনা জরুরী। তাই জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সৃষ্টি হলে সংখ্যালঘু সম্প্রদায় মানষিকভাবে স্বস্তি পাবে। আত্ম মনোবল ফিরে পাবে। আশাকরি সরকার দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের এই মৌলিক দাবীর প্রতি গুরুত্ব দিয়ে হিন্দু জনগণের দীর্ঘ দিনের আশা পুরণ করবে। সেকারনে এদেশের হিন্দু সম্প্রদায় আবারও আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবীগুলি উত্থাপন করছে।

সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি ডঃ অচিন্ত কুমার মন্ডল, মানিক চন্দ্র সরকার, ডাঃ মৃতু্যৃঞ্জয় রায়, সুভাষ সাহা, সাংগঠণিক সম্পাদক কপিল মন্ডল, অর্থ সম্পাদক দেবাশীষ মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ প্রতীভা বাগচী, আর্ন্তজাতিক সম্পাদক রিপন দে, ছাত্র বিষয়ক সম্পাদক সুমন সরকার, মহিলা মহাজোটের সভাপতি প্রীতিলতা বিশ্বাস, হিন্দু সাংস্কৃতিক মহাজোটের সভাপতি সাধন লাল দেবনাথ, হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি দেবাশিষ সাহা, সাধারণ সম্পাদক মিল্টন বসু,  হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক প্রশান্ত হালদার সাংগঠণিক সম্পাদক সাজেন কৃষ্ণ বল, প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..