× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

মুদ্রানীতির ঘোষণায় পতনে পুঁজিবাজার

admin
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণাকে কেন্দ্র করে গেলো দুইদিন বড় পতনে দেশের পুঁজিবাজার। এর মধ্যে আজ বুধবার দ্বিতীয় দফায় ধাক্কা লেগেছে।

সোমবার মুদ্রানীতি ঘোষণার দিন ঋণ প্রবাহে লাগাম টানার ইঙ্গিতে মঙ্গলবার মুখ থুবড়ে পড়ে বাজার। বুধবার তা আরো পতনে নেমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন কমেছে আরও প্রায় ৮৮ পয়েন্ট। সূচকটি দিনশেষে অবস্থান করছে ৬ হাজার ৩৯ পয়েন্টে।

এদিন ঢাকার এ বাজারে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড অংশ নেয়। এর মধ্যে দর বাড়তে দেখা যায় মাত্র ৩১টি কোম্পানি ও ফান্ডের। আর দর হারায় ২৭৮টি কোম্পানি। এছাড়া দর অপরিবর্তিত আছে ২৬টি কোম্পানি ও ফান্ডের।

ডিএসইর অন্যান্য সূচকও এদিন নিম্নমুখী ছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেখা যায়, সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৬৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে। বুধবার এ বাজারেও বেশিরভাগ কোম্পানি দর হারায়। বাজারের সবগুলো সূচক ছিল নিম্নমুখী।

গত মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক দশমিক ৭৮ শতাংশ এবং সিএসইর সার্বিক সূচক প্রায় ১ শতাংশ পড়ে যায়।

এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জুনের মধ্যে এডিআর সমন্বয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

ওই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সাধারণ ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত (এডিআর) হবে ৮৩ দশমিক ৫ শতাংশ; আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হবে ৮৯ শতাংশ।

অর্থাৎ আগে প্রচলিত ব্যাংকগুলো আমানতের বিপরীতে ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো ৯০ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারতো। এখন থেকে এটি কমিয়ে প্রচলিত ব্যাংকের জন্য সর্বোচ্চ ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ ৮৯ শতাংশ নির্ধারণ করা হলো।

এ নির্দেশনার পর আজ সকাল থেকেই দেশের দুই পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়।

তবে মুদ্রানীতির এই ধাক্কা দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।

বিশিষ্ট অর্থনীতিবিদ আবু আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, বাংলাদেশ ব্যাংক আমানত ও ঋণের অনুপাত সমন্বয়ের নির্দেশ দিয়েছে। ব্যাংকগুলোকে নির্দিষ্ট সময়ে এ নির্দেশনা মানতে হবে।

তিনি জানান, শেয়ারবাজারে এই মুদ্রানীতি ও এডিআর সমন্বয়ের সাময়িক প্রভাব ফেলতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না।


এ ক্যটাগরির আরো খবর..