বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া যিনি ৯ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এখনও কারাগারে রয়েছেন। তাকে রেখে কোনো বর্ষই সফল হবে না। এটা একটা মকারি, প্রহসন। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (০৭ মার্চ) সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ভারতে এনআরসি, সিএএর নিয়ে সম্প্রতি যে দাঙ্গা হয়ে গেল তার যে প্রভাব পড়েছে তারপর ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এখানে আসাটা কতটা সমীচীন, শোভনীয় সেটা তারাই বিচার করবেন। আর বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিব শতবর্ষ পালন সফল হবে না।




