× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জেনে নেই পরিবর্তিত সূচিতে কিভাবে হবে মুজিব বর্ষের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
মুজিব বর্ষের উদ্বোধন

মুজিব বর্ষের উদ্বোধন অনুষ্ঠান জেভাবে পরিকল্পনা করা হয়েছিল তা আপাতত স্থগিত করা হয়েছে মহামারি করোনাভাইরাসের কারণে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তিত্বদের আসা ও স্থগিত হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে মুজিব বর্ষের উদ্বোধনী আয়োজন কীভাবে হবে, তার একটি ধারণা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘সারা বাংলাদেশে একটা নির্দিষ্ট সময়ে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দেড় থেকে দুই ঘণ্টার টেলিভিশন অনুষ্ঠান হবে । ‘জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানটাকে যেভাবে ডিজাইন করা হয়েছিল, সেটাকে মোটামুটি একটা অবস্থায় রেখে চিন্তা করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দেড় থেকে দুই ঘণ্টার একটা টিভি প্রোগ্রাম তৈরি করা হবে। সেটা পরবর্তীতে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে সম্প্রচার হবে।’

তিনি আরও বলেন, ‘এই প্রোগ্রামটার মধ্যে আমাদের জাতীয় সংগীত আছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি বাণী দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা সেখানে শুভেচ্ছা বক্তব্য দেবেন, তারপরে তার কবিতা পাঠ আছে।’

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে মুজিব বর্ষ উদ্বোধনের মূল অনুষ্ঠান ঠিক হয়েছিল, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা ছিল। তবে বিশ্বের শতাধিক দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ওই আয়োজনে লাগাম টানা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..