× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনীতে যেসব বিদেশি অতিথি আসছেন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর (মুজিববর্ষ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ মার্চ আসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন ও ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভা।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের উপস্থিতির বিষয়ে এখনো আলোচনা চলছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি আগামী ২২ মার্চ সংসদে ভাষণ দেবেন। ২৬ মার্চের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

ফারুক খান বলেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা উপস্থিত থাকবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করেছে। মুজিববর্ষের অনুষ্ঠান হবে বছর জুড়ে। এজন্য আমরা একসঙ্গে সব বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি না। বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তারা আসবেন।

ফারুক খান জানান, রূপা হকসহ বিভিন্ন দেশের কয়েকজন এমপি বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। তাদের মন্তব্যের পেছনে কোনো ইন্ধনদাতা আছে কি না, তাদের খুঁজে বের করা দরকার বলে কমিটি মনে করে। কমিটি তাদের বক্তব্যের প্রতিবাদ জানাতে বলেছে। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, মিয়ানমার ও বাংলাদেশের সমন্বিত উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, গোলাম ফারুক প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল।


এ ক্যটাগরির আরো খবর..