× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

দেবব্রত রায় দিপন

মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না -নাহিদ ইসলাম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
সুনামগঞ্জে পদযাত্রা সমাবেশে নাহিদ

সুনামগঞ্জে পদযাত্রা সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ‘মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না’। জুলাই গণঅভ্যুত্থানে আমরা মুজিববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করেছি। মুজিববাদ এখনো নানা ছলে মাথাছাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়ে দিয়েছে।

তিনি বলেন, আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে বাস ও বিমানের ফিটনেস থাকে না, মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন।” নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব।”

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপি’র পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা যারা জীবন রাস্তায় জীবন দিয়েছে তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠত হয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চেলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জেলার যুগ্মসমন্বয়ক আবু ছালেহ নাসিম প্রমুখ। পথসভায় স্বাগত বক্তব্য দেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক হাছন রাজারপ্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী।

উল্লেখ্য, এনসিপির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জে এসে সার্কিট হাউসে ওঠেন। দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুম্মার নামাজ শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যায় আলফাত স্কয়ারে। সেখানে বেলা ৩টায় পথসভা শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..