× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ধামইরহাটে মুজিববর্ষ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ও ধামইরহাট থানা পুলিশের আয়োজনে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার ১ম সেমি ফাইনাল, পরবর্তীতে ২য় সেমি ফাইনাল ও সর্বশেষ বিকেল ৫ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত ফাইনাল খেলায় পুরুষ দলের মধ্যে চকময়রাম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কাজিপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং নারী খেলোয়াড়দের মধ্যে ইসবপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শংকরপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও বিজিতদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, মহিলালীগের সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, স্বেচ্ছাসেবকলীগের ও সঞ্চালক সভাপতি সাবুবুর রহমান সাবু, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..