মেহের আমজাদ,মেহেরপুরঃ “প্রতিটি শিশু খুজে নিক আলোর পথ” এই প্রতিপাদ্যে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্য বিয়েমুক্ত উপজেলা ঘোষনা করণের লক্ষ্যে পালিত হয়েছে মতবিনিময় সভা।
মঙ্গলবার দুপুর ২ টার সময় মুজিবনগর উপজেলা পরিষদ চত্ত্বরে ওই মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েতউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজকল্যান সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মোশারফ হোসেন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দিন, মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মুন্সি ওরম ফারুক প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, ইমাম, কাজীসহ উপজেলার বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।