মুজিবনগর প্রতিনিধিঃ মেহেরপুর জেলার মুজিবনগরে ২০ বোতল ফেন্সিডিল সহ ২জন মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ভবানীপুর থেকে শিবপুর গ্রামে আসার পথে তাদের আটক করা হয়।
আটককৃত দ্ইু মহিলা বাগোয়ান দর্গাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী রিজিনা খাতুন (৩৫) ও মৃত অগির শেখের মেয়ে কাঞ্চন মালা (৩৭)। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে তারা ভবানীপুর থেকে শিবপুরের রাস্তার উপর দিয়ে ফেন্সিডিল নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু তাহের, এ এস আই বিপ্ল¬ব ও এ এস আই আলাউদ্দীন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর গ্রামের মসজিদের উত্তর পাশে মনছদ্দীনের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের হাতে-নাতে আটক করে।