মুজিবনগর প্রতিনিধি ( ২৯-০১-১৭) মুজিবনগরের বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে এস.এসসি পরীক্ষাথীদের বিদায়, নবাগতদের বরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাড়ে ১২টার দিকে বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রুসুল।
সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক, আ‘লীগ নেতা আমানুল্লাহ, বিশিষ্ট ব্যবসাহী স্াজ্জাদ হোসেন ও আব্দুল কুদ্দুস। মানপত্র পাঠ করেন সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন।
বক্তব্য রাখেন পিটিআই সভাপতি কাজী কেরামোতুল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য কাজী শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক শাহজাহান। অনুষ্ঠান শেষে সেখানে সাংস্কৃতিক ও নৃত্য পরিবেশন করা হয়।