× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মুজিবনগরের ইটভাটা থেকে চরমপন্থি পাঞ্চাবের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুরের একটি পরিত্যাক্ত ইটভাটা থেকে চরমপন্থি পাঞ্চাব হোসেনের (৪০) লাশ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। নিহত পাঞ্চাব হোসেন জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে। তার নামে গাংনী থানায় চারটি হত্যা, দুটি অস্ত্র আইনে এবং একটি চাঁদাবাজি ও বোমা বিস্ফোরণের মামলা রয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা রয়েছে। বে-আইনি চরমপন্থি সংগঠন পুর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা হিসেবে দীর্ঘদিন এলাকায় তার আধিপত্য ছিল বলে জানান গাংনী থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।

মুজিবনগর থানার কাজী ওসি আব্দুস সালেক জানান, গতকাল শনিবার সকালে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের জনৈক মশিউর রহমানের মহাজনপুরস্থ পরিত্যক্ত ইটভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে লাশ পাঠানো হলে দুপুর সাড়ে বারটার দিকে নিহতের ছোট ভাই রফছেদ আলী লাশটি তার ভাই পাঞ্চাব হোসেনের বলে সনাক্ত করেন।ওসি কাজী আব্দুস সালেক দাবি করেছেন চরমপন্থিদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী আহারন নেছা জানান, গত ৫ অক্টোবর রাতে ঢাকার নবীনগরের ভাড়া বাসা থেকে পুলিশ পরিচয়ে তাকে আটক করা হয়। পরে ঢাকা ও মেহেরপুর জেলার বিভিন্ন থানায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।


এ ক্যটাগরির আরো খবর..