× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

ফরিদপুর প্রতিনিধি: জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়।

ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকায় আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা গেটের পাশে পারিবারিক জমিতে রোববার সকাল সোয়া ৭টায় তাকে দাফন করা হয়।

এর আগে রোববার সকাল ৬টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তায় তার নামাজে জানাজা হয়। নিরাপত্তার খাতিরে করস্থানের আশপাশে যেতে দেওয়া হয়নি গণমাধ্যমকর্মীদের। করবস্থান থেকে প্রায় ৫০০ গজ দূরে ছিলেন সংবাদকর্মীরা।

জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেফ। নিরাপত্তার কারণে নিকটাত্মীয় ছাড়া জানাজার নামাজে শরিক হতে পারেননি স্থানীয়রা।

রোববার সকাল সাড়ে ৬টায় মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স ফরিদপুরে পৌঁছায়।

শনিবার রাতেই মুজাহিদের খাবাসপুরের বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনি তৈরি করে স্থানীয় প্রশাসন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জানাজার নামাজ ও দাফনের সময়ও সে অবস্থা বজায় রাখা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে মুজাহিদের লাশ নিয়ে রওনা হয় অ্যাম্বুলেন্স।

নিরাপদে মুজাহিদের লাশ পৌঁছে দেওয়ার নেতৃত্ব দিয়েছে র‌্যাব-৩। তাদের তত্ত্বাবধানে পুলিশের দুটি ও র‌্যাবের দুটি গাড়ি মুজাহিদের লাশ পাহারা দিয়ে নিয়ে যায়।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..