× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

মুখোমুখি হচ্ছেন না শাহরুখ-সালমান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের রাইস এবং সুপারস্টার সালমান অভিনীত সিনেমা সুলতান বলিউড বক্স অফিসে মুখোমুখি হচ্ছে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন থেকে। অবশেষে বাদশা-সুলতান বক্স অফিসে মুখোমুখি হচ্ছে না বলে জানা গেছে।

আগামী ঈদুল ফিতরে সুলতান সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র কিছুদিন আগে সিনেমার নায়িকা চরিত্রে আনুশকা শর্মাকে নেওয়া হয়েছে। এজন্য সিনেমার শুটিংয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজও অনেক বাকি।

বক্স অফিসে শাহরুখ-সালমানের মুখোমুখি হওয়ার বিষয়ে একটি সূত্র জানিয়েছে, ‘রাইস এবং সুলতান বক্স অফিসে মুখোমুখি হচ্ছে না। সালমান এবং আদিত্য চোপড়া সিনেমার নায়িকা চরিত্রটি নির্বাচন করতে অনেক দেড়ি করেছেন। যদিও সিনেমাটির কিছু দৃশ্য ধারণ হয়েছে, তবে এখনো অনেক শুটিং এবং প্রি-প্রডাকশনের কাজ বাকি। আদিত্য চান সিনেমাটি যেন বছরের সেরা হয়। তাই তিনি বিভিন্ন বিষয় খুব ভালোভাবে নজর দিচ্ছেন। তিনি সিনেমায় আনুশকার লুক নিয়েও নানা পরীক্ষা করছেন।’

সূত্রটি আরো জানায়, ‘তারা আনুশকাকে একজন পুরোদস্তুর কুস্তিগীরের লুক দিতে চান। পাশাপাশি তাকে হরিয়ানার ভাষাতেও কথা বলার প্রশিক্ষণ দিচ্ছেন। সব মিলিয়ে সিনেমাটির কাজ এপ্রিল পর্যন্ত চলবে। তারপর সিনেমাটির পোস্ট-প্রডাকশনের কাজ রয়েছে। ঈদের আগে সেটি শেষ করা সম্ভব নয়। খুব শিগগিরই নির্মাতারা সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করবেন।’

সুলতান সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সিনেমায় সালমানকে দেখা যাবে একজন কুস্তিগীরের ভূমিকায়। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন আনুশকা শর্মা।

এদিকে রাইস সিনেমায় শাহরুখকে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রোমান্স করতে। ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সিনেমাটির পরিচালনায় রয়েছেন রাহুল ডোলাকিয়া।


এ ক্যটাগরির আরো খবর..