× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

মুখের কথা প্রদর্শন করবে স্মার্টফোনের ডিসপ্লে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

মানুষের মুখে বলা শব্দ মোবাইল ফোনের ডিসপ্লেতে লেখা হিসেবে প্রদর্শন করা যাবে। সম্প্রতি জাপানের গবেষকেরা বিশ্বের প্রথমবারের মতো ট্যাব বা স্মার্টফোনের ডিসপ্লেতে কথাকে লেখ্যরূপে প্রদর্শনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। স্মার্টফোনের ডিসপ্লেতে আঙুল স্পর্শ করে ওই শব্দগুলো পড়া যাবে।

মিতসুবিশি ইলেকট্রিকের গবেষকেরা দাবি করেন, তাঁর টাচ প্রযুক্তি ও ভয়েস রিকগনিশন প্রযুক্তিকে এক করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, যা শ্রবণ প্রতিবন্ধীদের কাজে লাগবে। এই প্রযুক্তিটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম সমর্থন করে।

এই প্রযুক্তির সাহায্যে লেখা শব্দগুলো জোরে পড়ার সুবিধাও আছে। এ ছাড়া তা ১০টি ভাষায় অনুবাদ করার সুবিধাও আছে। শ্রবণ প্রতিবন্ধী ছাড়াও পর্যটকদের এই প্রযুক্তি কাজে লাগবে। আগামী বছরের মার্চ নাগাদ এই প্রযুক্তিটির পরীক্ষা শেষ করবে মিতসুবিশি। এরপর এটি বাজারে ছাড়া হতে পারে। আইএএনএস


এ ক্যটাগরির আরো খবর..