× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

মুক্তিযোদ্ধা সংগঠক মিহির দাশগুপ্তর ২৩তম স্মরণসভায় হাসানাত আবদুল্লাহ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
মুক্তিযোদ্ধা

প্রগতিশীল রাজনীতিবিদ ও একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা সংগঠক মিহির দাশ গুপ্তর ২৩তম স্মরণসভা বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান, আপ্যায়ন শেষে বিকেলে বরিশাল মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন জাতির পিতার ভাগ্নে, মুক্তিযোদ্ধা সংগঠক, দক্ষিনাঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশের পদক প্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ।
স্মরণ সভায় স্মৃতিচারণ করেন স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা মিহির দাশগুপ্তের ছেলে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. অমিত দাশগুপ্ত, কন্যা সাথী দাশগুপ্ত, সাবেক শিক্ষক তারক চন্দ্র দে, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, প্রয়াতের সহচর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার।
সভায় বীর মুক্তিযোদ্ধাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..