মুক্তিযোদ্ধা ইউনিয়ন আ’লীগ সভাপতির মৃত্যুতে সংসদ উপনেতার শোক প্রকাশ

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রায়হান কাজীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রায়হান কাজী শনিবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

মৃতকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রাজ্জাক কাজীর ছেলে ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম কাজীর বড় ভাই।

শনিবার বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবুসহ স্থানীয় বিশিষ্টজনরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।