× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

৩৭ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা আটকানোর কারন জানতে চেয়ে হাইকোর্টের রুল

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটের ৩৭ জন বীর মুক্তিযোদ্ধার সম্মানীভাতা কেন দেয়া হবে না জানতে ৪ সপ্তাহের রুল জারী করেছে মহামান্য হাইকোর্ট।

রিট সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারী ২০১৭ সালে ধামইরহাট উপজেলায় যাচাই বাছাইয়ের মাধ্যমে মোট ৪৪ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক সনদপ্রাপ্ত ও সম্মানী ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধাদেরকে ‘গ’ তালিকা দেখিয়ে ৩ মে ২০১৭ ইং তারিখে ফলাফল প্রকাশের মাধ্যমে বাদ দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন সময় তাদের কাছ থেকে একাধিক বার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নিয়ে সরকার কর্তৃক মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করাও হয় বটে।

গত অক্টোবর-ডিসেম্বর/১৯ মাসের সম্মানী ভাতা না দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আদেশবলে উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত সাময়িক ভাতা বন্ধের একটি নোটিশ দেওয়া হয়। এর ফলে আর্থিক সংকটে মুক্তিযোদ্ধা পরিবারগুলো মানবেতর জীবন যাপন করতে থাকেন। এমতাবস্থায় তারা বাধ্য হয়ে সুবিচারের আশায় মহামান্য হাইকোর্টের দারস্ত হয়ে একটি রিট পিটিশন দাখিল করেন। যাহার রিট পিটিশন নং- ৯৪৪/২০২০। সম্প্রতি মহামান্য হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে ৩৭ জন মুক্তিযোদ্ধাকে কেন সম্মানী ভাতা দেওয়ার নির্দেশ দেয়া যাবে না তা জানতে রুল জারি করেছেন এবং রুল নিষ্পত্তির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব, সহকারী সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর চেয়ারম্যান, মহা পরিচালক জামুকা, নওগাঁ জেলা প্রশাসক তাঁর কার্যালয়ের সহকারী সচিব এবং ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুলিপি প্রেরণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..