× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে -শ ম রেজাউল করিম

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
s-m Rezaul Karim

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
যুক্তরাজ্যের লন্ডনে 'গণহত্যা দিবস' উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিক ইতিহাস
তুলে ধরে ১৯৭১ সালের ২৫ মার্চ কিভাবে গণহত্যা চালানো হয়েছিল মন্ত্রী এ সময় তা উল্লেখ
করেন। তিনি স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বৃহত্তর
ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা এখনো নিঃশেষ হয়ে যায়নি। তারা সক্রিয়
রয়েছে। চিহ্নিত কিছু যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হলেও তাদের প্রেতাত্মারা দেশ ও বিদেশে
সক্রিয় রয়েছে। তারা চায়না স্বাধীন বাংলাদেশ টিকে থাকুক এবং মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন
হোক। সেকারণে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে তারা নানা
ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনাই একমাত্র সাহসী রাষ্ট্রনায়ক, যিনি দেশি-বিদেশি
প্রতিকূলতা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করেছেন। তিনি বঙ্গবন্ধুর
খুনিদের এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও জেল হত্যায় জুড়িতদের বিচার করেছেন। নিজের জীবনে
অন্তত ১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কোনোভাবেই অপরাধীদের সঙ্গে আপস করেননি।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। স্বাধীনতার পরাজিত
শত্রু ও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে নানা
অপপ্রচারে লিপ্ত। তাদের যেকোনো মূল্যে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এগিয়ে
আসতে হবে।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে শ ম রেজাউল করিম আরো বলেন, স্বাধীনতার
৫০ বছরে এতো উন্নয়ন অন্য কোন সরকার করতে পারেনি। সমকালীন ইতিহাসে শেখ হাসিনার মতো
দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, অভিজ্ঞতায় সমৃদ্ধ, দূরদৃষ্টিসম্পন্ন, দেশপ্রেমী রাষ্ট্রনায়ক
দ্বিতীয় জন নেই। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শেখ হাসিনার হাতকে আরো
শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..