মুকসুদপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ইয়াবাসহ মুরাদ মুন্সী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮, ক্যাম্পের একটি অভিযানিক দল।

শনিবার সন্ধায় মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। মুরাদ মুন্সী ঐ গ্রামের আবুল কালাম মুন্সীর ছেলে।

মাদারীপুর র‌্যাব-৮ জানায়, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে শনিবার সন্ধা আনুমানিক ৬টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন লোহাইর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ মুরাদ মুন্সীকে ১০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।