আগৈলঝাড়ায় পাঁচ জয়িতাকে ক্রেস্ট, সনদপত্র ও সংর্বধনা প্রদান

আগৈলঝাড়ায় পাঁচ জয়িতাকে ক্রেস্ট, সনদপত্র ও সংর্বধনা প্রদান

আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধিঃ আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস বরিশালের আগৈলঝাড়ায় উদযাপন করা হয়েছে। ৫টি ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন জয়িতা নারীকে ক্রেস্ট, সনদপত্র ও সংর্বধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসন উদ্যেগে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম’র সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাদ দৌলাতুন নেছা নাজমা, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়াম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস গুপ্তসহ প্রমুখ।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য জোবারপাড় গ্রামের অপূর্ব কুমার সরকারের স্ত্রী সঞ্জিতা বৈষ্ণব, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য পশ্চিম মোল্লাপাড়া গ্রামের সাংবাদিক প্রবীর কুমার বিশ্বাস (ননী)র স্ত্রী লিলা বিশ্বাস, সফল জননী হিসেবে কালুপাড়া গ্রামের রবি চন্দ্র দাসের স্ত্রী মালতী রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুলে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় মুড়িহার গ্রামের মো.মনির হোসেন স্ত্রী মোসাঃ রেনু খানমকে সংবর্ধনা শেষে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।