× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

মিয়ানমারের রো‌হিঙ্গা‌দের স‌রে যে‌তে আবার মাইকিং শুরু

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্র সীমান্তের নো-ম্যানস ল্যা‌ন্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে ফের মাইকিং শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তুমব্র খালের পাহাড়ি ঢল থেকে বাঁচতে রোহিঙ্গারা নো-ম্যান্স ল্যান্ডে নতুন করে মাচান ঘর তৈরির শুরু করার পর মায়ানমারের সেনাবাহিনী কাঁটা তারের বেড়ার কাছে এসে এ মাইকিং করছে।

শনিবার সকাল থেকে সীমান্তের কাঁটা তারের বেড়া ঘেঁষে সেনা সদস্যরা পাহারার মধ্যে কয়েক দফা মাইকিং করে। মাইকিংয়ে অবস্থানরত রোহিঙ্গাদের সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বলছে মায়ানমারের সেনাবাহিনী।

এদিকে সীমান্তে সেনা টহলও বাড়ানো হয়েছে। হঠাৎ করে সেনা টহল ও মাইকিং নিয়ে জিরো লাইনে অবস্থানরত রোহিঙ্গারা আতংকের মধ্যে রয়েছে। এর আগে গেলো মার্চ মাসে  রোহিঙ্গাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য মাইকিং করেছিল মায়ানমারের সেনাবাহিনীরা।

বর্তমানে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা তুমব্র সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। এলাকাটি বর্ষার সময়ে তুমব্রু খালের পানিতে তলিয়ে যাওয়ায় সেখানে গত এক সপ্তাহ থেকে নতুন করে মাচান ঘর তৈরির কাজ শুরু করেছে রোহিঙ্গারা। এসব ঘর তৈরিতে সহায়তা করছে ঢাকার কিছু সেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি। কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, মায়ানমার সীমান্ত থেকে  মাইকিং করা হলেও বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

গত আগস্টে মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত ব্যাপক সহিংসতায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্যে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নেয় নাইক্ষ্যংছড়ির ঘুনধুম তুমব্রু সীমান্তে। অন্যান্য এলাকার রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবিরে সরিয়ে নেয়া হলেও তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বসবাসকারী ৫ হাজারেও বেশি রোহিঙ্গাদের সরিয়ে নেয়া সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..