দি নিউজ ডেক্সঃ মিস আর্থ প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশি প্রার্থীরাই এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে বলে জানা গেছে।
গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিস আর্থ বাংলাদেশ’র ডিরেক্টর নায়লা বারী জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়েব সাইটে ‘মিস আর্থ বাংলাদেশ’-এর রেজিস্ট্রেশন শুরু হবে; যেটি চলবে পুরো ফেব্রুয়ারি মাস। প্রতিযোগিতায় অংশ গ্রহণে আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশি হতে হবে। যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ও অবিবাহিত তারাই আবেদন করতে পারবেন।
নায়লা আরো জানান, রেজিস্ট্রেশন শেষে জোন ভাগ করে জেলা ও বিভাগীয় প্রাথমিক বাছাই কার্যক্রম চলবে। মার্চ ও এপ্রিল মাসে বাছাই শেষে সারা বাংলাদেশ হতে সেমিফাইনালে ২১ জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের মে মাসে ঢাকায় রেখে গ্রুমিং করা শেষে বাংলাদেশের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া হবে। এছাড়াও এই প্রতিযোগিতায় সাথে থাকবে পরিবেশ রক্ষা বিষয়ক চলচ্চিত্র তৈরির প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারকারীকে সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে পাঠানো হবে। সেখানে গ্রুমিং সেশনে অংশগ্রহণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
মিস আর্থ সর্ম্পকে ডিরেক্ট নায়লা বারী বলেন, মিস আর্থের উদ্দেশ্য হচ্ছে আর্থ আইকন দিয়ে পৃথিবীর প্রকৃতি, পরিবেশ ও আবহাওয়া রক্ষার সচেতনতা গড়ে তোলা এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা। এই প্রতিযোগিতাটি জাতিসংঘের ‘এনভায়রনমেন্ট প্রোগ্রাম’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এখানে প্রতিপাদ্য হলো ‘Beauty for a cause’। মিস আর্থ প্রতিযোগিতায় বিজয়ী মনোনয়নের ক্ষেত্রে ৩০% পরিবেশ রক্ষাবিষয়ক নীতি-সংক্রান্ত যোগ্যতা ও জ্ঞান, ৩৫% সৌন্দর্য, ২০% শারীরিক গঠন, ১৫% মনোভাবসহ অনন্য বিষয় লক্ষ্য করা হবে, যা কিনা ‘মিস আর্থ বাংলাদেশ’ নির্বাচনের ক্ষেত্রেও লক্ষ্য রাখা হবে।