× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

মিশেল ওবামার সঙ্গে হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো

admin
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০১৬

হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে যোগ দিচ্ছেন, লাইবেরিয়া, মরক্কো ও স্পেনে বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষা কর্মসূচির প্রচারণা করবেন তারা।

আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত উল্লিখিত তিনটি দেশে যাবেন মিশেল ও ফ্রিডা। সঙ্গে থাকবেন মিশেল ওবামা ও বারাক ওবামা দম্পতির দুই কন্যা সাশা ও মালিয়া এবং তাদের নানি মারিয়ান রবিনসন। লেট গার্লস লার্ন পদক্ষেপের অংশ হিসেবেই তাদের এই পরিকল্পনা। এর লক্ষ্য মানসম্পন্ন শিক্ষালাভে মেয়েদের সহায়তা করা। লাইবেরিয়ায় ৩১ বছর বয়সী পিন্টো এক আলোচনায়ও অংশ নেবেন মিশেলের সঙ্গে।

দেশটিতে শিক্ষাগ্রহণ করতে গিয়ে মেয়েরা যেসব বাধার সম্মুখীন হন তা তুলে ধরা হবে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফ দেখা করবেন এ দু’জনের সঙ্গে। মরক্কোতে তাদের সঙ্গে যোগ দেবেন অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ। আফ্রিকান দেশগুলোতে প্রাত্যহিক জীবনে নারীদের নানান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..