মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ফখরুলের পরীক্ষা-নিরীক্ষা হয়। মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন মির্জা ফখরুল। দুটি ব্লক থাকলেও ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।