× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: দ্রুত গতিতে এগিয়ে চলছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ। স্টেডিয়ামের সংস্কার কাজে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসরকে সামনে রেখে সংস্কার ও শোভাবর্ধনের জন্য ১৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গ্যালারির নষ্ট হয়ে যাওয়া ২ হাজার ৫০০ চেয়ার নতুন করে সংযোজন করা হচ্ছে। এরই মধ্যে পুরনো চেয়ারগুলো তুলে নেওয়া হয়েছে। শনিবার শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ডের নতুন চেয়ার লাগানো হয়েছে। এ ছাড়া সাধারণ গ্যালারির চেয়ারগুলোও সোমবারের মধ্যে লাগানো হবে বলে জানানো হয়েছে।

যুব বিশ্বকাপের সবগুলো খেলা দিনে হলেও ৫৫টি ফ্লাড লাইটের বাল্ব সংযোজন করা হচ্ছে। ইনডোরের মাঠে দেয়াল ভেঙে নতুন করে গ্রিল লাগনো শেষ হয়েছে। এ ছাড়া স্টেডিয়ামের ভেতরের রাস্তাগুলোয় কার্পেটিং করার কাজও শেষ হয়েছে।

সংস্কার ও শোভাবর্ধন প্রকল্পে অনুমোদন পেয়ে গত ৬ ডিসেম্বর ৭টি ভেন্যুর কাজ একসঙ্গে শুরু হয়। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাজ বিপিএলের কারণে ১৫ ডিসেম্বরের পরে শুরু হয়।

বিসিবির কর্মকর্তারা বলছেন, বিশ্বকাপ শুরুর আগেই সবগুলো কাজ শতভাগ সম্পন্ন হবে।

প্রসঙ্গত চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো হচ্ছে যুব বিশ্বকাপ। টুর্নামেন্টে ১৬টি দেশ ৭টি ভেন্যুতে লড়াই করবে। এর আগে ২০০৪ সালে বাংলাদেশে বসেছিল যুবাদের ক্রিকেট যুদ্ধ।


এ ক্যটাগরির আরো খবর..