মিমির বন্ধুত্ত সম্পর্কিত পোস্ট

বিনোদন ডেস্ক: রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ দিন ধরেই এই মিমি চক্রবর্তীর  প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি টলিপাড়ায় চাউর হয়েছে তাদের ছাড়াছাড়ির খবর। কিন্তু ছাড়াছাড়ির এই সময়েও খুশির হাওয়া বইছে মিমির মনে।

গতকাল মিমি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বন্ধুর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। তবে বন্ধু অন্য কেউ নন টলিউডের আরেক অভিনেত্রী নুসরাত। এ ছবির ক্যাপশনও দিয়েছেন তিনি। যার মূল বক্তব্য জীবনে অনেক ভাঙাগড়ার পরেও সুখী হওয়ার কিছু কারণ থাকে। তা হলো নির্ভেজাল বন্ধুত্ব।

টলিপাড়ার আলোচিত প্রেমিক জুটি ছিলেন রাজ-মিমি। কিন্তু সময় গড়াতেই সেখানেও চিড় ধরেছে। শোনা যাচ্ছে, তুরস্কে বিরসা দাশগুপ্তের সিনেমার শুটিংয়ের সময় লাইন প্রডিউসারের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মিমি। যদিও মিমি এ সম্পর্ককে ‘শুধুই বন্ধুত্ব’ বলেছেন। কিন্তু তাতে নাকি বিশ্বাস করেননি রাজ।

এদিকে রাজ জানিয়েছেন, এতোদিনের চেনা মিমিকে নাকি ইদানিং চিনতে পারছিলেন না। হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে মিমি সাড়া দিত না। গত এক বছর তাদের যোগাযোগ ক্রমশ কমে আসছিল। এমনকি তার (রাজ) মায়ের অসুস্থতার খবরেও নির্বিকার ছিলেন মিমি। এরপরই তার সন্দেহ গাঢ় হয়। তারপরই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।