× Banner
সর্বশেষ
নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝিনাইদহ মিডিয়া হাউজের কমিটি গঠন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
মিডিয়া হাউজ কমিটি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: মিডিয়া হাউজ কমিটিতে এম রবিউল ইসলাম সভাপতি এবং ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ‘সত্য প্রকাশে আপোষহীন’ এ শ্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে সংগঠনের কার্যক্রম শুরু হয়।

ঝিনাইদহ মিডিয়া হাউজের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের সমবায় মার্কেটে সংগঠনটির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এতে সর্ব সম্মতি ক্রমে এশিয়ান টেলিভিশন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিকে সভাপতি, এসএটিভি, দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে উপদেষ্টা রয়েছেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক’র ভ্রাম্যমাণ প্রতিনিধি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি বিমল সাহা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা এম রায়হান এবং দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা মোস্তফা মাজেদ।

এক বছর মেয়াদী এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগ আলী, কোষাধ্যক্ষ দৈনিক সময়ের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, প্রচার সম্পাদক মুভিবাংলা টেলিভিশন ও দৈনিক স্পন্দন পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে রয়েছেন, ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাজেদ রেজা বাধন, দৈনিক বাংলার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মাদ শাহ্আলম মিয়া, দৈনিক জবাবদিহী ও দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি এম সেলিম, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি খালিদ বিন মিজান শিশির, দৈনিক শ্যামবাজার পত্রিকার সহ-সম্পাদক আলী হাসান, দেশেরবাণী পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, অনলাইন টেলিভিশন জিবাংলার জেলা প্রতিনিধি এস কে কাদের। নব-গঠিত এই কমিটিতে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের নানা শ্রেণী পেশার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..