মিডিয়ার কারণে রাষ্ট্রদূতরা অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন -পররাষ্ট্রমন্ত্রী

মিডিয়ার কারণে রাষ্ট্রদূতরা অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন -পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলা সংস্কৃতিতে পরিণত হয়েছে। সাম হাউ এটা একটা কালচার তৈরি হয়েছে অনেকদিনের। এটা বন্ধ করা উচিত। এখন সময় এসেছে এটা বন্ধ করার। মিডিয়ার কারণে ঢাকায় নিযুক্ত বিদেশি অ্যাকটিভ রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন। ভালো জিনিস দেখবেন। এটা আপনাদেরও (গণমাধ্যমকর্মী) কারণে। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলেছে’ বইয়ের প্রকাশনা উৎসব শেষে এমন মন্তব্য করেন ড. মোমেন। এ সময় তাকে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন।

প্রধানমন্ত্রীর রোম সফরে সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে কোনো অসন্তোষ জানানো হয়েছে কিনা-জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটা নিয়ে কিছু বলিনি। এটা ভদ্রতার জায়গা। আপনারা (গণমাধ্যমকর্মী) ময়লা এগুলো নিয়ে আলাপ করবেন। দে শুড আন্ডারস্ট্যান্ড। আমরা এটা নিয়ে আলাপ করিনি। আর আপনারা সবসময় ময়লা খোঁজেন। আপনাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয় ঢাকার ১৩টি মিশ‌ন। সেই বিবৃতিতে ঢাকার ইতালি মিশনও ছিল। প্রধানমন্ত্রীর রোম সফরে সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে কোনো অসন্তোষ জানানো হয়েছে কিনা-জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।