× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মিডিয়ার আকাশ বিস্তৃত করেছেন শেখ হাসিনা

admin
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ   বর্তমান সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে।  মিডিয়ার আকাশ বিস্তৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবের ভিত্তিফলক প্রতিস্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতার স্বাধীনতার মধ্য দিয়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়- বর্তমান সরকার এটি বিশ্বাস করে বলেই গণমাধ্যমের স্বাধীনতা ও কল্যাণে সবসময় সচেষ্ট থাকে। জনগণ এখন চাইলেই যেকোনো তথ্য যেমন ঘরে বসে জানতে পারে, তেমনি কোন তথ্য প্রাপ্তিতে বাধা এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেও তা জানা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র সরকারি দলে থাকার কারণেই যে মিডিয়াবান্ধব তা নয়, বরং তিনি যখন ক্ষমতার বাইরে ছিলেন তখনও গণমাধ্যমের বিকাশে তিনি অনেক ভূমিকা রেখেছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ইলেকট্রিক মিডিয়া সরকারি থেকে ব্যক্তি মালিকানায় উন্মুক্ত করেছেন। তিন ডজন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিক, শিল্পী-কলাকুশলীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

ইকবাল সোবহান বলেন, প্রধানমন্ত্রী প্রথম সরকার প্রধান যিনি সাংবাদিকদের কল্যাণের জন্য কল্যাণ তহবিল গঠন করেছেন। সাংবাদিকদের জন্য স্থায়ী কল্যাণ ট্রাস্ট গঠন হয়েছে যা স্বাধীনতার পর এ প্রথম।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বগুড়া উত্তরাঞ্চলের সমৃদ্ধ জেলা শহর। ঢাকার বাহিরে বগুড়ায় মিডিয়ার বিকাশ বহুদিনের। বগুড়ার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এ ক্লাবের মাধ্যমে। এ প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকরা বগুড়ার উন্নয়ন এগিয়ে নিবে যাবে।’

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ রেহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক আমান উল্লাহ খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বিআইআইটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, লাইট হাউসের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ, গাক’র নির্বাহী পরিচালক আলমগীর হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..