মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। খুশির হাওয়া এখন রাজ-শুভশ্রীর পরিবার ঘিরে। নবজাতকের নাম রেখেছেন যুবান চক্রবর্তী।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। নবজাতক পুত্রের ওজন হয়েছে ৩ কেজি।
আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। ধারণা করা হচ্ছে ছবিটা ছিল হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তে ধারণ করা।
খুশির হাওয়া চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে। রাজ-শুভশ্রীর জীবনে এল নতুন অতিথি! শনিবার বেলা দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন।
খুশিতে ডগমগ নতুন বাবা রাজ! অপেক্ষা আর সইছিল না! রীতিমত দিন গুনছিলেন টলিউডের এই পাওয়ার কাপল! আজ সেই দিন গোনার অবসান হল।
গত কয়েক মাসের মধ্যেই রাজ-শুভশ্রীর জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে । শুভশ্রীর সাধের ঠিক পরপরই অসুস্থ হয়ে পড়েন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাজও সংক্রমিত হয়ে পড়েন। যদিও রাজকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তিনি হোম আইসোলেশনেই ছিলেন । কিন্তু রাজের বাবার মৃত্যু হয়।