পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জে স্বাগত র্যালী ও পথসভা করেছে আঞ্জুমানে তালামিযে ইসলামীয়া। সংগঠনের
উপজেলার উত্তর, দক্ষিন ও পৌর শাখার উদ্যোগে এ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার উত্তর, দক্ষিন ও পৌর শাখার উদ্যোগে এ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
সংগঠনের পৌর শাখার সভাপতি রুহুল হুদা চৌধুরী রাহেলের সভাপতিত্বে ও দক্ষিণ শাখার সভাপতি হাফিজ ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আব্দুল খালেক রুহিল শাহ, গোলাপগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা এম এ রউফ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল হাছান, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা জাকির হোসাইন, তালামীযে ইসলামীয়া উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ফজল আহমদ রেজওয়ান, উত্তর শাখার সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও পৌর তালামীযের সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন,রমজান মাস হচ্ছে সিয়াম ও সংযমের মাস।তাই পবিত্র এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলিম নর-নারীর দায়িত্ব। রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ সহ সকল কুফরি কাজ থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা।



