মাশরাফিকে টপকে গেলেন সাকিব

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

বাংলাদেশের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ে সাবেক দলনেতা মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেট হারিয়েছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই জয়ে মাশরাফিকে টপকে দ্বিতীয়স্থানে উঠলেন সাকিব।

মাশরাফির অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-টোয়েন্টি জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বাংলাদেশের। সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-টোয়েন্টি জয় ও ২২টি হারের স্বাদ পায় বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহর নেতৃত্বে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মাহমুদুল্লাহর অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয়, ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বাংলাদেশর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।