খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: রোববার সকালে তালা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মোঃ ছগির মিঞা, পাটকেলঘাটা থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেবুন্নেছা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জলিল আহমেদ,সাংবাদিক আব্দুল আলিম, খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ মন্ডল, তালা সরকারী কলেজের প্রভাষক জয়দেব ঘোষ, তালা শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ বদরুজ্জামান।
সভায় সন্ত্রাস ও জঙ্গী দমনে যার যার অবস্থান থেকে জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আাহবান জানানো হয় এবং ২০১৪ সালের নির্বাচনের পূর্বে তালা সরকারী কলেজের তৎকালীন জামাতপহ্নি অধ্যক্ষ শেখ আব্দুল মালেকের সহায়তায় কলেজে যে ভয়াবহ হামলা চালানো হয় সেঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করা হয়। কলেজের তৎকালীন অধ্যক্ষ জামাতের হওয়ায় ওই ঘটনায় তখন কোন মামলা দায়ের করা হয়নি। উক্ত সভা শেষে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালনে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় শোক দিবসের কর্মসুচী হিসেবে ১৪ আগষ্ট শিক্ষার্থীদেও জন্য রচনা লিখন, কবিতা পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতা, ১৫ আগষ্ট জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শোকর্যালী , আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপসানলয়ে প্রার্থনা এবং হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাদ্য পরিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




