× Banner
সর্বশেষ
বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ

মালয়েশিয়ায় জাল পাসপোর্টের সরঞ্জামসহ ১৫ বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  জাল পাসপোর্ট, ই-কার্ড এবং আই কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক দম্পতিসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।

আজ বুধবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির ইমিগ্রেশন পুলিশ প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ প্রধান বলেন, গেলো তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের উপর নজর রাখছিলো। মঙ্গলবার সেরি কামবানগানের সেরডাং এ একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এই চক্রকে হাতেনাতে আটক করা হয়।

চক্রটি জাল কাগজপত্র তৈরি করে মাসে ৩০ হাজার রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকা আয় করতো বলেও অভিযোগ করেন এই কর্মকর্তা।

সংবাদ সম্মেলন আরো জানানো হয় আটককৃতদের মধ্যে সবাই বাংলাদেশি যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মালেয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের জাল পাসপোর্ট, ই-কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র সরবরাহ করতো এই চক্রটি।

তারা আরো জানান গেলো প্রায় এক বছর ধরে এই চক্রটি সক্রিয়।

এদিকে মঙ্গলবার পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৪৪০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটকৃতরা বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, ওমানসহ বিভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে ৩৮৯ পুরুষ, ৪৭ নারী ও চার শিশু রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..