× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

শওকত হোসেন জনীঃ মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের  নতুন কমিটির অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার রাজধানী কুয়ালালামপুরে রসনাবিলাস রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আকতার মিয়ার সভাপতিত্বে সাদেক তপাদার ও ফয়ছল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি হোসাইন আহমেদ বুলবুল, ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এ ছাড়া অর্থ সম্পাদক জুনায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক কামাল আহমেদ, প্রচার সম্পাদক এবাদুর রহমান চৌধুরী প্রমুখ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের মানুষের প্রাণের সংগঠন। সিলেট প্রবাসীসহ সব প্রবাসী বাংলাদেশির কল্যাণে কাজ করার জন্য মালয়েশিয়ায় আমরা তৎপর।’

এ ছাড়া অনুষ্ঠানে নতুন বছরে পুরাতনকে পেছনে ফেলে সব ভেদাভেদ ভুলে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করতে সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..