× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

মালয়েশিয়ায় কিম হত্যাকাণ্ডে উত্তর কোরীয় নাগরিক গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

নিউজ ডেস্কঃ উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-নামকে হত্যার ঘটনায় দেশটির এক নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এ নিয়ে ওই হত্যাকান্ডকে কেন্দ্র করে মোট চার জনকে গ্রেফতার করা হল।

মালয়েশীয় পুলিশের এক বিবৃতিতে শনিবার বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ৪৬ বছর বয়সী রি জং চল নামের উ. কোরিয়ার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার কাছে বিদেশি শ্রমিকদের জন্য ইস্যুকৃত মালয়েশিয়ার নথি ছিল। এর মধ্য দিয়ে কিম জং-নামকে হত্যার ঘটনায় এই প্রথম উ. কোরিয়ার কোন নাগরিক গ্রেফতার হল।

এর আগে মালয়েশিয়ার গোয়েন্দারা ভিয়েতনামের পাসপোর্টধারী নারী দোয়ান থি হং এবং মালয়েশীয় ছেলেবন্ধুসহ ২৫ বছর বয়সী অপর ইন্দোনেশীয় নারী সিতি আয়শাকে গ্রেফতার করে।

গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে নাম হত্যাকান্ডের শিকার হন। এরপর পিয়ংইয়ংয়ের জন্য কর্মরত নারী এজেন্টরা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে বলে সিউল দাবি করে। তবে পিয়ংইয়ংয়ের গণমাধ্যম এ হত্যাকান্ডের ব্যাপারে একেবারে নিশ্চুপ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..