× Banner
সর্বশেষ
তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকুন – নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার  জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় পেয়ে ফাইনালে বাংলাদেশ

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক দেশটির বিপক্ষে ৭১ রানের জয়ে প্রথমবারের মতো এশিয়ার নারী ক্রিকেটের সর্বোচ্চ আসরের ফাইনালে নিশ্চিত করলো সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি।কুয়ালালামপুরে চলমান এই টুর্নামেন্টে আজ শনিবার ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করতে সক্ষম হয় মালয়েশিয়ার নারীরা।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলে নেন সালমা খাতুন, নাহিদা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ। স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক উইনি ফ্রেড দুরাইসিংহাম। এদিন টস জিতে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে নেয়া বাংলাদেশের মেয়েরা।

দলের হয়ে শামিমা সুলতানা ৫৪ বলে ৪৩, আয়েশা রহমান ২৭ বলে ৩১ ও ১২ বলে ২৬ রান করেন ফাহিমা খাতুন। মালয়েশিয়ার দুরাইসিংহাম দুটি ও শাশা আজমি নেন একটি করে উইকেট। চলতি আসরে ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা দেখায় সালমার দল। এর পর থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে চলে যায় বাঘিনীরা। আগামীকাল রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।


এ ক্যটাগরির আরো খবর..