× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গণমুখী ও  কারিগরি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু -শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
ঝুঁকিবিহীন পরিবেশে পরীক্ষা

বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ছিল গণমুখী ও কর্মমুখী। তিনি কারিগরি শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মেনিফেস্টোতে সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করার অঙ্গীকার ছিল। বঙ্গবন্ধু চাইতেন অর্থাভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী  আজ ‘জাতীয় শোক দিবস ২০২০’ উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর  আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় দেশের স্বাধীনতা শিক্ষক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন সুস্থ সমাজ নির্মাণে শিক্ষায় বিনিয়োগের চেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ আর নাই। তিনি শিক্ষায় জাতীয় উৎপাদনের শতকরা ৪ ভাগ বিনিয়োগের কথা বলেছিলেন।

এ ক্ষেত্রে শিক্ষকের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। প্রতিনিয়ত জ্ঞান বিজ্ঞানের  বিভিন্ন শাখায় পরিবর্তন সাধিত হচ্ছে। শিক্ষকদের এ পরিবর্তনের  সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে। শুধু শ্রেণিকক্ষে পাঠদানের সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ‘সফট স্কিল’ অর্জনে শিক্ষকদের দিকনির্দেশনা দিতে তিনি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..