× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

মালেশিয়াস্থ বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের কমিটি গঠন

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

সওকত হোসেন জনীঃ মালেশিয়াস্থ বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের মিলিত সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে মোহাম্মাদ রবিউল ইসলামকে আহ্বায়ক ও মো. জিয়াউর রহমান জিয়াকে সদস্য সচিব করা হয়েছে।

মালয়েশিয়ার একটি রেস্টুরেন্ট আয়োজিত বিএসইউএমের ঈদ সেলিব্রেশন ও ডিনার-২০১৬ অনুষ্ঠান থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বিএসইউএমর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মাদ মহিউদ্দিন মাহি মালয়েশিয়া ছেড়ে চলে যাওয়ায় এবং আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী মালয়েশিয়ার ৩৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএসইউএমের উপদেষ্টা মাহশা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল বাসার।

কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সৈয়দ মো. মিনহাজুর রহমান, এম এইচ এম মোবাশ্বির, আরাফাত হোসাইন রিয়াজ, মুত্তাকিন মাহমুদ শাফায়েত, শারিফুল ইসলাম, শামসুজ্জামান নাঈম, কায়সার হামিদ হান্নান, মো. শাহপরান, কামরুজ্জামান শাহীন, শুভন হোসাইন, মো. রিয়াজুল কারিম, কে এম ফাহাদ, আনিছুর রহমান রিপন, মো. মিজানুর রহমান, এ এস এম রাসেল সিকদার, রায়হান ও হাবিবুল বাশার সুমনকে।

ঈদ সেলিব্রেশন ও ডিনারে মালয়েশিয়ার ৩৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..