× Banner
সর্বশেষ
রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কোটালীপাড়ায় বি.পি দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলা – যুবক কারাগারে  সাবেক সেনা সদস্যের সহধর্মিনীর বিরুদ্ধে প্রেমের ফাঁদে নগদ অর্থ ও আসবাব হাতিয়ে নেওয়ার অভিযোগ,থানায় মামলা রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩ নড়াইলে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি আল মামুন শিকদার ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী,করবেন বইমেলার উদ্বোধন মালয়েশিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত আগামী ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
মালয়েশিয়ায় শহীদ দিবস

একুশের চেতনায় সম্মিলিতভাবে দেশ গড়ার প্রত্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখেন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

পরে মালয়েশিয়া হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর শহীদ বেদিতে একে একে ফুল দিয়ে আরও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মালয়েশিয়া শাখা, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনসহ প্রবাসীরা।

পরবর্তীতে দিবসটি উপলক্ষে দূতাবাসের হলরুমে আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

এসময় বক্তারা, মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ভাষা শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..