× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পিআইডি

মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
মালয়েশিয়ায় মহান বিজয় দিবস

যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আজ মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপিত হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।  জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। পতাকা উত্তোলন শেষে হাই কমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪ এর গণ-অভ্যুত্থানের বীর শহিদদের  স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান  উপদেষ্টার  বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত  প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর প্রবাসী শিক্ষার্থী এবং হাইকমিশনের কর্মচারীদের  অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত পরিবেশ করা হয়।

হাইকমিশনার তাঁর বক্তৃতায় ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর  শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বিজয় দিবসকে আমাদের সংগ্রাম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার মর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রবাসীদের ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন। তিনি ’৭১ ও ’২৪ এর শহীদ ও  বীর যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে  সকলকে একযোগে কাজ করতে আহবান জানান।

হাইকমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেয়ার জন্য মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান এবং দ্রুত নিবন্ধনে সহায়তার জন্য প্রবাসীদের সকল পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি অনুরোধ জানান।

মহান মুক্তিযুদ্ধে এবং ২০২৪ এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী,  সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..