× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

মারধর করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ৩ মার্চ’২০১৬:ঝিনাইদহে বাস শ্রমিককে মারধর করার প্রতিবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় এ অবরোধ চলতে থাকে। শ্রমিকরা জানান,সকালে মহাসড়কে ইজিবাইক চালাতে বাধা দিয়ে ইজিবাইকের এক শ্রমিক কালু নামের বাস শ্রমিককে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে হামলাকারীকে গ্রেফতার ও মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধের দাবীতে বাসশ্রমিকরা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে। এতে ঝিনাইদহ থেকে যশোর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা ও মাগুরার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হামলাকারীকে গ্রেফতার করা হবে পুলিশের এমন আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..