× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

ডেস্ক

মায়ামিতে বার্সেলোনার ম্যাচ বাতিল

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
মায়ামিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বাতিল

নানা বিতর্ক ও তীব্র প্রতিক্রিয়ার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ আয়োজনের পরিকল্পনা ভেস্তে গেল। আগামী ডিসেম্বরে মায়ামিতে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার ম্যাচটি আর হচ্ছে না—মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। স্পেনে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া প্রতিক্রিয়ার কারণে ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার বাজারে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান ‘রেলেভেন্ট’।

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ভিয়ারিয়ালের এই ম্যাচটি আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল–যা হলে যা হলে ইউরোপীয় ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো লিগ ম্যাচ বিদেশে অনুষ্ঠিত হতো।

গতকাল প্রকাশিত বিবৃতিতে লা লিগা জানায়, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনে সৃষ্ট অনিশ্চয়তার কারণে ম্যাচের আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

লা লিগা আরও জানিয়েছে, ‘আমরা গভীরভাবে দুঃখিত যে এই প্রকল্পটি—যা স্প্যানিশ ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ঐতিহাসিক ও অনন্য সুযোগ এনে দিত—শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে পারল না।’

ম্যাচটির টিকিট মঙ্গলবার (২১ অক্টোবর) বিক্রির কথা থাকলেও আয়োজকরা প্রথমে প্রি-সেল ‘বিলম্বিত’ ঘোষণা করেন, পরে পুরো আয়োজনই বাতিল করা হয়। এখন ম্যাচটি আগের মতোই ভিয়ারিয়ালের মাঠ–এস্তাদিও দে লা সেরামিকায় অনুষ্ঠিত হবে।

বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘মায়ামিতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ বাতিলের সিদ্ধান্তকে আমরা সম্মানের সঙ্গে মেনে নিচ্ছি, যেমনভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার সময় সেটিকেও আমরা মেনে নিয়েছিলাম।”

কাতালান ক্লাবটি আরও বলেছে, ‘একটি গুরুত্বপূর্ণ বাজারে লা লিগার প্রতিযোগিতার ভাবমূর্তি বিস্তারের যে সুযোগ ছিল, তা হারানো দুঃখজনক। যুক্তরাষ্ট্রে থাকা সমর্থকেরাও মাঠে বসে ম্যাচটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন।’

লা লিগা যখন তাদের বিবৃতি প্রকাশ করে, তখনই ভিয়ারিয়াল চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ গোলে পিছিয়ে ছিল। ম্যাচটিতে শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় পায় সিটিজেনরা।

ভিয়ারিয়াল কোচ মার্সেলিনো গার্সিয়া টোরাল বলেন, ‘একটি চলমান ম্যাচের বিরতিতে এমন একটি বাতিল ঘোষণার সংবাদ প্রকাশ করা সম্পূর্ণ অসম্মানজনক। এটি ক্লাবের পরিচালক, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি অসম্মান।’তিনি আরও বলেন, ‘আগামীকাল ক্লাব এ বিষয়ে তাদের নিজস্ব বক্তব্য দেবে—এগুলো শুধুই আমার মতামত।’

যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন অনেকে। স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশন (এএফই) গত সপ্তাহান্তে এর প্রতিবাদে সব লা লিগা ম্যাচের শুরুতে খেলোয়াড়দের ১৫ সেকেন্ড স্থির থাকার কর্মসূচি পালন করে।

রিয়াল মাদ্রিদও প্রতিষ্ঠানগতভাবে এই পরিকল্পনার বিরোধিতা করে। দলের গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, এতে প্রতিযোগিতা ‘বিকৃত’ হবে। দলের অধিনায়ক দানি কারভাহাল লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসকে বলেন, ‘বিদেশে ম্যাচ আয়োজন করা প্রতিযোগিতার জন্য এক ধরনের কলঙ্ক।’

লা লিগা দীর্ঘদিন ধরে বিদেশে একটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) বিশেষ অনুমতি দেওয়ার পর এবারই তারা সবচেয়ে কাছাকাছি এসেছিল।

উয়েফা সাধারণত বিদেশে লিগ ম্যাচ আয়োজনের বিরোধিতা করে, তবে এবার তারা ব্যতিক্রম হিসেবে এটি অনুমোদন দিয়েছিল—যেমনটি তারা ইতালিয়ান সিরি আ–এর মিলান ও কোমোর মধ্যকার ম্যাচের ক্ষেত্রেও দিয়েছে, যা আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা।


এ ক্যটাগরির আরো খবর..