মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম -আব্দুর রহমান

মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম -আব্দুর রহমান

মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আর মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একসাথে মিলে মিশে বসবাস করছি। সেটা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার আছে বলেই সম্ভব হয়েছে। যেখানে নেই কোন বিভেদ, নেই কোন হাঙ্গামা। এ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছে। এটাই আমাদের সার্থকতা যে সকল ধর্মের মানুষই আমরা যেকোন উৎসব ভাগাভাগি করে পালন করে থাকি। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সাংসদ (ফরিদপুর-১), বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

মঙ্গলবার(১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরে বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম-আমগ্রাম আকড়া বাড়িতে ৩২ প্রহরব্যাপী (৪দিন) নামযজ্ঞ অনুষ্ঠানে কথাগুলো বলেন জননেতা আব্দুর রহমান।

তিনি আরো বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রেই অনেক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। সেজন্যই আপনাদের সজাগ থাকতে হবে। আগামীতে শেখ সরকারকে ম্যান্ডেট দিয়ে আপনাদের ক্ষমতায় আনতে হবে। আর আমি যদি প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি তাহলে এ এলাকায় আরো উন্নয়ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন – জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য বিমান রায়, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি  আবুল কালাম আজাদ,সহ প্রমুখ।

উক্ত নামযজ্ঞ অনুষ্ঠানে  বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলাসহ দূরদূরান্ত থেকে আসা শতশত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের আগমন ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।