× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মানুষ শান্তি চায়

SDutta
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

দেশের মানুষ শান্তিতে বসবাস করবে কিংবা করতে চায়। অশান্তি কেউ চায় না। তারপরও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ঘোষণা দিয়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এসব রোধ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজার ভেঙ্গেছে দুর্বৃত্তরা। গাজীপুরে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে। এছাড়া সারা দেশ থেকে মূর্তি ভাঙার খবর আসছে। এসব ঘটনার পেছনে যারা জড়িত তাদের কে গ্রেফতার করা হচ্ছে না। বরং দেখা যাচ্ছে বিবৃতি দিয়ে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা। সরকারে প্রশাসনের কাছ থেকে এমনটা আশা করতে পারে না লোকজন। বিশেষ করে যারা এসব অপরাধের ভিকটিম। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখে প্রতিবেশী দেশের রাজনীতিবিদকে উদ্দেশ্য করে কটূক্তি করা বাংলাদেশের বর্তমান সরকারের চরিত্রের সঙ্গে যায় না। সৎ প্রতিবেশীসূলভ আচরণ জাতি দেখতে চায়। অতীতে কি হয়েছে এসব নিয়ে পড়ে থাকা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। দেশে ভিন্নমতের লোকদের উপর যাতে দমন পীড়ন না হয় সেদিকে নজর দিতে হবে। দেখা যাচ্ছে ভিন্নমত দমনে সরকার নতুন নতুন কৌশল নিয়েছে। সবকিছুকে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত করা সরকারের কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে। ডেঙ্গু বেড়ে গেছে। শিশুরা আক্রান্ত হচ্ছে। সিটি কর্পোরেশন কাজ করছে না। মশক নিধন কর্মসূচি থেমে গেছে। ডাবের দাম বেড়ে গেছে। ছোট সাইজের একটা ডাব যেখানে ৫০ টাকা । বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। এভাবে চলতে পারে না। রাজধানীতে ডাবের চালান বাড়াতে হবে। ডাবের দাম কমাতে হবে। বাজারে সবজি ৮০ টাকার ওপরে উঠে গেছে। সবজির এমন দাম আগ কখনও কেউ দেখেনি। সরকারকে এসবে নজর দিতে হবে। চালের দাম এখনো সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ভারত থেকে চাল আমদানি হয়েছে, তারপরও চালের দাম কমেনি।


এ ক্যটাগরির আরো খবর..