স্টাফ রিপোর্টার বেনাপোলঃদেশকে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ইসলাম শিক্ষার বিকল্প কিছুই নাই। মানুষকে সম্মান মর্যদা দিতে পারে একমাত্র কোরান শিক্ষা। যে শিক্ষা কাউকে অপমান করতে যানে না; কাউকে তার মর্যদার উপর আঘাত করতে পারে না সেই শিক্ষা হচ্ছে কোরান।আল্লাহতা’আলার বড়ই মেহেরবানী যে তিনি আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন। কোরান এমন একটি কিতাব যার মাধ্যমে আরবের সেই জাহেলী জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। কথাগুলো বললেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বেনাপোল দারুল উলুম কওমী মাদ্রাসায় দস্তারবন্দী অনুষ্ঠানে।
শনিবার দুপুর ১ টার সময় বেনাপোল কওমী দারুল উলুম মাদ্রাসার দস্তারবন্দী – ২০১৯ অনুষ্ঠানে আলহাজ্ব সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি মেয়র লিটন বলেন, হযরত মোহাম্মাদ (সঃ)কোরান দিয়্ইে পুথিবীর শেষ্ঠ মানুষ তৈরি করেছিলেন। এত গুরুত্বপুর্ন কিতাব আল-কোরান শিক্ষা আজ অবহেলিত। দিন দিন আমরা কোরান শিক্ষা থেকে দুরে সরে যাচ্ছি। একজন মুসলিম হিসাবে কোরান শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারছি না। সেজন্য আমাদের কোরান শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে হবে। তিনি বলেন বেনাপোল কওমি মাদ্রাসর উন্নয়নের জন্য যতটুকু যা সাহায্যর প্রয়োজন আমি আমার সামর্থমত তার উন্নয়ন করব। খুব দ্রুত সামনের রাস্তা ও পাশের নির্মানাধিন ভবনের উন্নয়নের জন্য আমি কাজ করব।
তিনি আরো বলেন দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় আজ শিক্ষা পৌছে দিয়েছেন। বছরের শুরুতেই আজ শিক্ষার্থীদের মাঝে তিনি নতুন বই বিতরণ করে শিক্ষার দিকে অবদান রাখছে। আগামিতে আমাদের সন্তানেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দিবে। তিনি মাদ্রাসার শিক্ষকদের সাথে নিয়ে ২০১৯ সালের ৭ জন হাফেজকে ও ৩ জন শিক্ষককে দস্তারবন্দী (পাগড়ী) পরিয়ে ও কোরান শরীফ উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ারুল কবির, মুফতি মুজিবুর রহমান, মাওলানা আব্দুল কাদের,মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি সাইদুল বাশার মুফতি আবু হানিফ, মাওলানা আবুল হোসাইন হাফেজ হোসইন আহমেদ, কারী মাওলানা আনিছুর রহমান প্রমুখ।





