× Banner
সর্বশেষ
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি মোঃ নূরুল ইসলামের অধিনস্থ বিভিন্ন কার্যালয় পরিদর্শন ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর কোরবানির চামড়া সংরক্ষণে প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

মানুষকে ঘুম থেকে ডেকে দেবে সার্চ জায়ান্ট গুগলের গুগল নাউ ফিচার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ কর্মব্যস্ত দিন পার করে বা বিরক্তিকর ক্লাস শেষে বাড়ি ফেরার পথে অনেকেই গাড়িতে ঘুমিয়ে পড়েন। অতিরিক্ত চাপ এবং পরিশ্রমের কারণেই এমনটি হয়। কিন্তু ঘুম থেকে জেগেই অনেকের হয় চক্ষু চড়কগাছ! কারণ নির্দিষ্ট স্টপেজ পার হয়ে আরো কয়েক কিলোমিটার অতিক্রম করেছেন গাড়িতে বেঘোরে ঘুমানো ওই ব্যক্তি। শেষমেশ হাতের কাছের স্টপেজে নেমে উল্টোপথে বাড়ির পথ ধরা। তবে এ ধরনের যাতনা আর নয় বলে ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। কেননা তারা এমন একটি ফিচার চালু করেছে, যা মানুষকে সঠিক সময়ে ঠিক স্টপেজে ঘুম থেকে জাগিয়ে দেবে।

সার্চ জায়ান্ট গুগলের গুগল নাউ’ ফিচারই মানুষকে ঘুম থেকে ডেকে দেয়ার এ দায়িত্ব নিচ্ছে। গাড়িতে ওঠার পর ফোনে লোকেশন সেইভ করে রাখলেই ওই লোকেশনে গিয়ে আপনা-আপনিই ফোন বেজে উঠবে। এরপর স্বাভাবিকভাবেই ঘুম থেকে জেগে উঠতে সমর্থ হবেন সংশ্লিষ্ট ব্যক্তি। গাড়িতে উঠেই যাদের ঘুমানোর অভ্যাস আছে, তাদের জন্য এ সুবিধাটি বিশেষ কার্যকর বলে জানিয়েছে গুগল। কারণ স্বল্প সময়ের জন্য ঘুমিয়ে অনেকেই নিজের কার্যক্ষমতা বাড়িয়ে নিতে পারেন।

তবে গুগলের এই ফিচারের জন্য অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন প্রয়োজন। কেননা অন্যান্য ফোনে এ ফিচারটি সংযোজিত হয়নি। প্রসঙ্গত, গুগলের এই সুবিধা এখনো বিশ্বের সব জায়গায় চালু হয়নি। পরীক্ষামূলকভাবে ব্রিটেনের লন্ডনে চালু হয়েছে। তবে ফিচারটি চালুর পর অনেক যাত্রীই গুগলের এ ফিচার নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেননা এই ফিচারের মাধ্যমে অনেক যাত্রী দীর্ঘদিনের যাতনা থেকে রেহাই পেয়েছেন বলে জানাচ্ছেন। অর্থাৎ, গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে নিজের স্টপেজ অতিক্রম করে আরেকটি স্টপেজে চলে যাওয়া থেকে রেহাই পাচ্ছেন।

এদিকে ব্যবহারকারীদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়ে ‘গুগল নাউ’র এই ফিচার বিশ্বের সব স্থানেই ছড়িয়ে দেয়ার কথা ভাবছে গুগল কর্তৃপক্ষ। কেননা বিশ্বের মোটামুটি সবদেশেই গাড়িতে উঠে ঘুমিয়েপড়া যাত্রীর সংখ্যা ঢের বেশি। এ জন্যই সবাইকে এই যাতনা থেকে রেহাই দিতে গুগল তাদের এই ফিচার লন্ডন থেকে ইউরোপের অন্যান্য দেশ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বিস্তৃতি ঘটানোর প্রক্রিয়া শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..